জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া কর্তৃক ১০ (দশ) পিচ (এ্যাম্পুল) Buprenorphine Injection এবং ৫০ (পঞ্চাশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার। কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে মাদকসহ এক মাদক কারবারি আটক।

আটককৃত মাদক কারবারি হলেন কুষ্টিয়ার মিরপুর থানার দক্ষিণ কাটদহ এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে আকিমুল ইসলাম নিরাশা। কুষ্টিয়া জেলা পুলিশ সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার কর্মরত এসআই (নিঃ) অনুপ কুমার মন্ডল সংগীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কুষ্টিয়া সদর থানা এলাকা হতে ১০(দশ) পিচ (এ্যাম্পুল) Buprenorphine Injection এবং ৫০ (পঞ্চাশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করে। উক্ত মাদক কারবারির বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা রুজু হয়।
