বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-দৌলতপুরের খলিশাকুন্ডি ইউনিয়নে শনিবার (২১ ফেব্রুয়ারি) টিসিবি কার্ডধারিদের মধ্যে পণ্য বিতরন করা হয়েছে। কার্ডধারিদের প্রত্যেককে ০৫ কেজি চাউল, ০২ কেজি ডাউল, ০১ কেজি ছোলা, ০১ কেজি চিনি ও ০২লিঃ সয়াবিন তেল সরবরাহ করা হয়। প্রত্যেকের নিকট থেকে সেবা মুল্য হিসাবে নেওয়া হয় ৬০০ (ছয় শত) টাকা। খলিশাকুন্ডি ইউনিয়ন পরিষদ চত্তরে সকাল থেকেই হাজির হয় সেবা প্রত্যাশিরা ।
এ বিষয়ে সংশ্লিষ্ট ডিলার মারুফ খান এ প্রতিবেদককে বলেন, সমগ্র ইউনিয়নে ফেব্রুয়ারি (২০২৬) মাসের বরাদ্দ পন্য সর্বমোট ৮০৩ জনের মধ্যে, ডিজিটাল কার্ডের মাধ্যমে সুষ্ঠুভাবে বিতরন করা হয়েছে। এ সময়, ইউনিয়ন পরিষদ চত্তরে, সিনিয়র মেম্বর বেলাল হোসেন সহ আরো কয়েকজন মেম্বর উপস্থিত ছিলেন। টিসিবি সেবা গ্রহিতারা বলেন, বাংলাদেশে বিশেষ করে প্রতিটি অসচ্ছল মানুষ যাতে দ্রুততম সময়ের মধ্যে এই সেবার আওতায় আসে সে জন্য সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে।
