কুষ্টিয়ায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১০, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ বাজারে বৃহস্পতিবার দিবাগত রাতে রজনীগন্ধা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি ঘটেছে। চুরির ঘটনায় স্বর্ণের ১৭/১৮ ভরি এবং নগদ ৯৫ হাজার টাকা লোপাট হয়ে গেছে। দোকান মালিক শামিম নিঃস্ব হয়ে পড়েছেন। পোড়াদহ বাজার জুয়েলার্স মালিক সমিতির সেক্রেটারি ও মুসলিম জুয়েলার্স মালিক আছের আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি মাইক্রো গাড়িতে করে তিন-চারজন চোর এসে তালা ভেঙে রজনীগন্ধা জুয়েলার্সে চুরি চালায়। চোরেরা স্বর্ণের ১৭/১৮ ভরি এবং নগদ ৯৫ হাজার টাকা নিয়ে যায়।

এতে দোকান মালিক শামিমের ব্যবসা ও অর্থনৈতিক নিরাপত্তা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত রজনীগন্ধা জুয়েলার্সের মালিক শামিম বলেন, “আমার দোকানে যে চুরি হয়েছে, তার বিচার না হওয়া পর্যন্ত পোড়াদহ বাজারের সকল জুয়েলারী দোকানে ব্যবসা বন্ধ রাখা হবে।” তিনি দোকানের নিরাপত্তার অভাব এবং চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। স্থানীয়রা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আশঙ্কা করছেন, যদি চোরদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও এই ধরনের ঘটনা ঘটতে পারে। পোড়াদহ বাজারের অন্যান্য জুয়েলারী ব্যবসায়ীরা তাদের দোকানে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পুলিশি সহযোগিতা চেয়েছেন।

তারা আশা করছেন, শিগগিরই চোরদের গ্রেপ্তারের মাধ্যমে বাজারে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করা হবে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, পোড়াদহ বাজারে চুরির ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাজারের একজন পাহারাদারকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, “তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।