নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় জেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৫ম বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার (১৪ জুলাই) বাদ যোহর কুষ্টিয়া শহরতলীর কদমতলা মোড়স্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির কার্যালয়ে স্বরণ সভা ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু। প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, হুসাইন মোহাম্মদ এরশাদ এর স্মরণে, বক্তারা হুসাইন মোহাম্মদ এরশাদ এর ভালো কাজের দিকনিদর্শন তুলে ধরেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেন, মাওলানা মোহাম্মদ লিয়াকত আলি। স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ আয়েন উদ্দিন, সহ-সভাপতি জেলা জাতীয় পার্টি।
বক্তব্য রাখেন মর্জিনা খাতুন, সহ-সভাপতি জেলা জাতীয় পার্টি। আরো বক্তব্য রাখেন মোঃ রবিউল হক সভাপতি কুমারখালী উপজেলা, অ্যাডভোকেট মোহাম্মদ মনহর আলী, সভাপতি কুষ্টিয়া সদর উপজেলা। মোঃ আনোয়ার হোসেন যুগ্ন সম্পাদক,কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি। মোঃ শামীম মন্ডল ,সভাপতি ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টি। বক্তব্য রাখেন, রিনা নাসরিন (রিনা)যুগ্ম সম্পাদক কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি। মোহাম্মদ রেজওয়ান আলী মন্ডল, জেলা কৃষি বিষয়ক সম্পাদক। বক্তব্য রাখেন মোঃ নাফিজ আহমেদ খান(টিটু)সভাপতি কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন, মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী,আহবায়ক জেলা জাতীয় ওলামা পার্টি কুষ্টিয়া।
