কুষ্টিয়ায় জাকির সরকার সহ বিএনপি’র ২৩ নেতা কর্মির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
সোমবার (১৩ নভেম্বর) কুষ্টিয়া মডেল থানায় বিএনপি’র ৩৩ নেতা কর্মির বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেছেন কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) মনজুরুল ইসলাম।

কুষ্টিয়ায় জাকির সরকার সহ বিএনপি’র ২৩ নেতা কর্মির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর গ্রামের মৃত রেজাউল হক সরকারের পুত্র প্রকৌশলী জাকির হোসেন সরকার (৫০), মিরপুর উপজেলার বীজনগর গ্রামের খন্দকার টিপু সুলতানের পুত্র খন্দকার তসলিম উদ্দিন নিশাত (৩৩), কুমারখালী থানার বাঁশগ্রামের মোসাদ্দেক হোসেনের পুত্র মুজাক্কির রহমান রাব্বি (২৯), সদর উপজেলার আলামপুর ইউনিয়নের চান্দামারী এলাকার মনিব আলীর পুত্র শরিফুল (৪৫) এবং একই এলাকার আজিজুল ইসলামের পুত্র হৃদয় হোসেন (২১), সদর উপজেলার আলামপুর পুকুরপাড়ার কামাল’র পুত্র সাদ্দাম হোসেন (২৫), সদর উপজেলার আলামপুর সোনাপুরের মৃত আকবর আলী’র পুত্র আশরাফুল ইসলাম (৩৫) এবং একই এলাকার শফি কসাই এর পুত্র হৃদয় (২৬), সদর উপজেলার দহকুলা বাগানপাড়ার তসলিম খা এর পত্র মিনারুল (৪০), সদর উপজেলার সোনাপুর নোয়াপাড়ার চাদু’র পুত্র মিলন (৩৭), সদর উপজেলার দহকুলার মজিবর রহমানের পুত্র আব্দুর রশীদ (২৭) এবং একই এলাকার মৃত আমিন মাষ্টারের পুত্র সজল (৪৫), মৃত মকছেদ আলী মোল্লার পুত্র আরিফুল ইসলাম মোস্তাক (৪৭), সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুরের খোরশেদ আলমরে পুত্র আশরাফুল (৩৬) এবং একই এলাকার জমির খা’র পুত্র তারেখ খা (৪০), চানু খন্দোকারের পুত্র মনিরুল ইসলাম (৫০), সদর উপজেলার আলামপুর পুকুরপাড়ার জালফার এর পুত্র হাফিজ (৩০), সদর উপজেলার বরিয়া’র বেলায়েত এর পুত্র বাদশা (৪০), সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গার মৃত বিমল চেয়ারম্যানের পুত্র জাহিদুল ইসলাম বিপ্লব (৫০), কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ফুলতলা’র কাজী আবুল কাশেম এর পুত্র জুরাইশ (৪২), সদর উপজেলার কাথুলিয়া’র হাকিম মুন্সীর পুত্র জালাল মুন্সী (৪৫) এবং সদর উপজেলার খাজানগর মাদ্রাসা পাড়ার মৃত ইদ্রিস মুন্সীর পুত্র মিলন মুন্সী (৩৩)।
এছাড়াও এজাহারে আরো ১৫-২০ জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে। এজাহার সূত্রে আরো জানা যায়, রবিবার (১২ নভেম্বর) সকাল আনুমানিক ৬ টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর আট মাইলে ব্রিজের পশ্চিম পাশে বিএনপি’র নেতা কর্মিরা হাতে ককটেল, পেট্রোল বোমা ও লাঠিসোঠা নিয়ে সড়ক অবরোধ করে জনগনের মধ্যে ভীতি সৃষ্টি করতে পথচলিত যানবাহন ভাংচুরের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটণাস্থলে গেলে উল্লেখিত আসামীরা পুলিশের গাড়ী ও পথচলিত যাবাহন লক্ষ করে ইট পাটকেল ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি অবিস্ফোরিত ককটেল, ৫টি বাঁশের লাঠি, ২টি লোহার রড, ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা, ১টি নাম্বার প্লেট বিহীন ইয়ামাহা এমটি-১৫ মডেলের মোটর সাইকেল, ১টি লাল রংয়ের বাজাজ সিটি-১০০ মডেলের মোটর সাইকেল এবং বাজার করা ব্যাগে রক্ষিত ১৫টি বিভিন্ন সাইজের ইটের টুকরা উদ্ধার করে। এই বিষয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি সহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৪ ধারায় মামলা করা হয়েছে। মামলা নং-২৯, তারিখ ১৩ নভেম্বর ২০২৩।
