বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার প্রকাশনার ৩৫ বছর উপলক্ষে কেক কেটে বর্ষবরণ উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময় জনবাণী পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলামের আয়োজনে কুষ্টিয়া সিংগার মোড়ে অবস্থিত আজকের আলো মিডিয়া হাউজের পঞ্চম তলার হলরুমে এই দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের বার বার নির্বাচিত সাবেক সভাপতি ও আজকের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ গাজী মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক আন্দোলন বাজারের সম্পাদক ও প্রকাশক মোঃ আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারন সম্পাদক মোঃ আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও বিশিষ্ট কলাম লেখক মোঃ শহিদুল্লাহ,
স্টার নিউজ ও প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি মোঃ জহুরুল ইসলাম, নাগরিক টেলিভিশন ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, ডিবিসি নিউজ ও সমকালের জেলা প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন রানা, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মোঃ আরিফ মেহমুদ, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল পারভেজ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, দীপ্ত টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবেশচন্দ্র সরকার, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন বাবু, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মোঃ আনিস মন্ডল,
দৈনিক কুষ্টিয়ার বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ লাল্টু আহমেদ,কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আরাফাত হোসেন, দেশতথ্য পত্রিকার স্টাফ রিপোর্টার ও জনকন্ঠ পত্রিকার মিরপুর প্রতিনিধি ওপেলিয়া কনি, এনপিবির জেলা প্রতিনিধি মিশুক ইসলাম,খোলা কাগজের জেলা প্রতিনিধি মোঃ সৌরভ হোসেন,নিরপক্ষের জেলা প্রতিনিধি হাসিবুল ইসলাম,দৈনিক কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার বাদশা আলমগীর, দেশের পত্র পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মিন্টু ইসলাম সহ কুষ্টিয়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স পত্রিকার সাংবাদিকবৃন্দরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকবৃন্দরা জনবাণী পত্রিকার সাফল্য কামনা করেন।
