বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ১নং হাটশ হরিপুর ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর নদীর কূল দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলাম চমন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন, সদস্য সচিব জিল্লু রহমান জনি, ১নং হাটশ হরিপুর বিএনপি সার্চ কমিটির সদস্য আমিরুল ইসলাম আনটু, হাফিজুর রহমান হাফিজ, সেলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, ক্ষুদ্র বিষয়ক সম্পাদক আশরাফ মল্লিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল বাদশা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান লিংকন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন, ১নং হাটশ হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু ফয়সাল হিমেল, সদস্য সচিব ইমরান ফরাজী এবং ১নং হাটশ হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুর রহমান শাহিন। আলোচনা সভা পরিচালনা করেন ১নং হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাকিবুল হাসান সাকিব। আলোচনা শেষে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
