নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছতিয়ান ইউনিয়নের কৃষক উজ্জ্বল এর দুই বিঘা জমির মরিচ ক্ষেত র্দূবৃত্তরা কর্তন করেছে বলে জানা গেছে। এই বিষয়ে মিরপুর থানায় ভুক্তভোগী কৃষক উজ্জ্বল এর পিতা মোহাম্মদ আলী (৬০) লিখত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ কররেন উজ্জল ও তার পরিবারের সদস্যরা। উজ্জ্বল তাদের ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম মাঠের নিজস্ব দুই বিঘা জমিতে মরিচের চাষ করে। সেই জমির দেখভাল করার জন্য গত শুক্রবার (১২ জুলাই) সকালে মরিচ ক্ষেতে গিয়ে দেখেন দুই বিঘার জমির সম্পূর্ণ মরিচ ক্ষেত কে বা কাহারা কেটে দিয়েছে।
অথচ আগেদিন বৃহঃবার (১১ জুলাই) সন্ধা ৬টার সময় মরিচ ক্ষেতে গিয়ে মরিচ ফসল দেখভাল করেছিলেন। তাদের ধারণা বৃহঃবার সন্ধা থেকে শুক্রবার সকাল এর মধ্যে তাদের ক্ষেতের মরিচ গাছ কেটে ফেলা হয়েছে। যার ফলে তাদের প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে লিখিত অভিযোগে জানানো হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই বিঘা জমির মরিচ ক্ষেতের প্রায় সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। এমন ভাবে কাটা হয়েছে দেখে বোঝার উপায় নেই।
একজনের পক্ষে দুই বিঘা জমির মরিচ ক্ষেত কাটা সম্ভব নয়। অবশ্যই এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত। এই বিষয়ে এলাকাবসী বলেন, বর্তমান যুগে এই ধরণের কাজ গ্রহনযোগ্য না। এইভাবে কারো ক্ষতি করা উচিত নয়। দোষী যেই হোক তাকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করছি আমরা।
এই বিষয়ে ভুক্তভোগী উজ্জ্বল ও তার পিতা মোহাম্মদ আলী বলেন, শত্রুতা করে আমাদের আর্থিক ক্ষতি করা হয়েছে। আমরা এই বিষয়ে সঠিক তদন্ত চাই। সেই সাথে দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি। ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বলেন, আমরা তদন্ত করতেছি। এই কাজ যেই করুক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
