কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ পিন্টু মন্ডল (৩৫)। সে কুষ্টিয়া সদর উপজেলার উত্তর জুগিয়ার সুবহান মন্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭ টার সময় উত্তর জুগিয়ার মাদক ব্যবসায়ী পিন্টু মন্ডলের বাড়ী অভিযান পরিচালনা করে তাকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর  বিরুদ্ধে  নিয়মিত মামলা দায়ের করেছেন।