কুষ্টিয়ায় ইকবাল আসফ আলী মেমোরিয়াল কাবের আহবায়ক কমিটি গঠন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ইকবাল আসফ আলী মেমোরিয়াল কাবের আহবায়ক কমিটি গঠন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৬, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া কোর্টপাড়া ইকবাল আসফ আলী মেমোরিয়াল কাবের ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেলে শহরের কোর্টপাড়ার ঐতিহ্যবাহী ইকবাল আসফ আলী মেমোরিয়াল কাবের সকল সদস্য’র সমন্বয়ে উপস্থিত সকলের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কুষ্টিয়া পৌরসভার সাবেক কমিশনার মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ হাসান মেহেদী। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপির সহযোগীতায় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী ইকবাল আসফ আলী মেমোরিয়াল কাবের আধুনিকায়ন করন ও রেজিস্ট্রেশন সহ আরও গতিশীল করতে সাংগঠনিক বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি পাশে থেকে কাবের উন্নয়ন অগ্রগতি ও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে অধিক গুরুত্ব দিবেন।  নতুন খেলোয়ার সৃষ্টিসহ সম্ভাবনাময়ী খেলোয়াড়দের ভালো প্লাটফর্মে সুযোগ তৈরী করে দেয়ার লক্ষে তিনি কাজ করে যাবেন। যার মাধ্যমে কাবের পাশাপাশি জেলারও সুনাম ছড়িয়ে যাবে। তিনি এসময় কাবের সদস্য ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান ১৮ বছর বয়সের পাড়ার কোন ছেলেরা সন্ধ্যার পরে কাবে আড্ডা দিতে পারবে না। গত ৩১ মে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে আজ আনন্দ ও উৎসবের আমেজে ১৩ সদস্য আহবায়ক কমিটির পদে মনোনীত আহবায়ক মনিরুল ইসলাম মিলন, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন রঞ্জু,শহিদুল ইসলাম লিটন,এ্যাডঃ সাইফুর রহমান সুমন, আনোয়ার হোসেন,খন্দকার এনায়েত উল ইসলাম পলাশ। সদস্য এ্যাডঃ শেখ হাসান মেহেদী, রফিক হায়দার টোকন, আক্তারুজ্জামান লাবু, আতিকুর রহমান অনিক, মোহাম্মদ আলী নিশান, সুইট জামান সুরুজ, আশরাফুজ্জামান সুমন, এহেসানুল কামাল। এসময় কাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।