নিজ সংবাদ ॥ আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ায় এক প্রস্তুতিমূলক সভা গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়ার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত উপপরিচালক) বিজন কুমার রায়।
বক্তব্য রাখেন দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ, উপসহকারী পরিচালক মোঃ সায়েদুর রহমান, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল, দুপ্রক জেলা কমিটির সদস্যবৃন্দ সরকার রফিকুল ইসলাম শাহীন, মোঃ আবু আকরাম, মোঃ ওবাইদুর রহমান, প্রকৌশলী মোঃ সাইফুল আলম মারুফ, নীলিমা আক্তার, পারভীন আক্তার মিলি, মোঃ শহিদুল ইসলাম সুমন, মিরপুর উপজেলা দুপ্রক এর সদস্য মোঃ রাশেদুজ্জামান রিমন প্রমুখ।
