কুষ্টিয়ায় আনসার ভিডিপির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আনসার ভিডিপির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ ১৯৭৬ সালের ৫ ই জানুয়ারী গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) প্রতিষ্ঠিত হয়। গতকাল সোমবার (৫ জানুয়ারি) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কুষ্টিয়ায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বেলুন উড়িয়ে উদ্ভোধন, র‌্যাালী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. শফিউল আযম, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি কার্যালয়, কুষ্টিয়া। অনুষ্ঠানে তিনি ভিডিপি সদস্য-সদস্যাদের দেশ গঠনে ভূমিকা, কর্মদক্ষতা বৃদ্ধি, আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা ও

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিডিপি সদস্য-সদস্যাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মাদ শফিকুল ইসলাম, ইউএভিডিও সদর, রীনা খাতুন, ইউএভিডিও দৌলতপুর, মো. আশেদ মাহামুদ, উপজেলা প্রশিক্ষক, কুষ্টিয়া সদর, সৈয়দা শাহানা সুলতানা, উপজেলা প্রশিক্ষিকা, দৌলতপুর, ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ ও আরও অনেকে।