কুষ্টিয়ায় আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৯, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গত ১২ ডিসেম্বর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পরে তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর খবরে, রাত ১১টার দিকে কুষ্টিয়ার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বিক্ষোভ করে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ-ঈশ্বরদী মহাসড়ক মজমপুর গেটে অবস্থান নেয়। এসময় বিক্ষোভকারীরা মজমপুর রেলগেট ফেলে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

এতে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। এই আন্দোলনে উৎসুক জনতাকেও অংশ নিতে দেখা যায়। এসময় আন্দোলনকারীরা বিভিন্ন শ্লোগান দিয়ে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার দাবি এই কর্মসূচি পালন করেন। তারা শ্লোগান দেন, আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই, খুনিদের বিচার চাই। এই বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই, খুনি হাসিনার ফাঁসি চাই, এ দেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে হবে। ধর ধর লীগ ধর, ধরে ধরে জবাই কর।

আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো নাসহ বিভিন্ন শ্লোগানেইন্টেরিম জবাব দে’, ‘চব্বিশের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আবু সাঈদের অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগানে ঘন্টাব্যাপী উত্তপ্ত ছিলো মজমপুর ট্রাফিক মোড়। খুনিদের দ্রুত আইনের আওতায় না আনা পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জুলাই যোদ্ধারা জানান।