কুষ্টিয়ায় অভিনব কায়দায় মাদক পরিবহন কালে দু’জন গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অভিনব কায়দায় মাদক পরিবহন কালে দু’জন গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৫, ২০২৪

নিজ সংবাদ ॥ র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন নারায়নপুর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ট্রাকে করে ফেন্সিডিল পরিবহন কালে ৮৯ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক হৃদয় সিকদার (২২) পিতা-মোঃ জসীম সিকদার ও মোঃ পাপ্পু মোল্লা (২৮) পিতা-মোঃ ওয়াজেদ মোল্লা উভয় সাং- -রাজবাড়ী সদর থানার বাজিতপুর গ্রামে তাদে বাড়ি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।