কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় জরিমানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় জরিমানা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার সদর উপজেলার লাহিনীপাড়া এলাকায় খালেক ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে ০১ টি মামলা দায়েরপূর্বক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমীশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানা এর উপস্থিতিতে এবং কুষ্টিয়া পুলিশ বিভাগ এর সহযোগিতায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের অভিযোগ থাকায় কুষ্টিয়া জেলার সদর উপজেলার লাহিনীপাড়া এলাকায় খালেক ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে ০১ টি মামলা দায়েরপূর্বক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক এ ভ্রাম্যমান আদালত অব্যহত থাকবে।