কুমারখালী পৌর আ.লীগের সভাপতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালী পৌর আ.লীগের সভাপতির উদ্যোগে দোয়া ও  ইফতার মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে মাহে রমজান উপলক্ষে কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতির উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক রোজাদারদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (১ এপ্রিল) কুমারখালী বড় জামে মসজিদে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহিদ হোসেন জাফর, পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক খান, সহ সভাপতি রাজু জোয়াদ্দার সাংগঠনিক সম্পাদক বাদশা আহমেদ মুকুল, দপ্তর সম্পাদক আবু দাউদ রিপন,  উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান জুয়েল এবং সাবেক জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান প্রমূখ। এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।