কুমারখালী-খোকসায় বিভিন্ন ভাবে ধমক দেওয়া হচ্ছে – রউফ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালী-খোকসায় বিভিন্ন ভাবে ধমক দেওয়া হচ্ছে – রউফ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১, ২০২৩
কুমারখালী-খোকসায় বিভিন্ন ভাবে ধমক দেওয়া হচ্ছে - রউফ

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার লক্ষে বৃহঃবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেছেন সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ।

কুমারখালী-খোকসায় বিভিন্ন ভাবে ধমক দেওয়া হচ্ছে – রউফ

কুমারখালী-খোকসায় বিভিন্ন ভাবে ধমক দেওয়া হচ্ছে - রউফ

কুমারখালী-খোকসায় বিভিন্ন ভাবে ধমক দেওয়া হচ্ছে – রউফ

মনোনয়ন ফরম দাখিল শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিস্কার ভাবে বলেছেন নির্বাচনটাকে প্রতিযোগিতামূলক করতে হবে। আমি নির্বাচন না করলে কুমারখালী-খোকসায় কোন নির্বাচন হতো না। সেখানে প্রতিযোগিতার প্রশ্নই উঠে না। সেখানে হযতো ১০ থেকে ১৫ হাজার ভোটার ভোট দিতে যেত। যেখানে ৪ লক্ষ ভোটার সেখানে ১০ থেকে ১৫ হাজার ভোটার ভোট দিতে গেলে সেটাতো হাস্যকর একটা বিষয় হতো। আমি নির্বাচন করার করাণে নূন্যতম ৫০ শতাংশ ভোটার ভোট দিতে যাবে। নেত্রী এবং ওবায়দুল কাদের পরিস্কার ভাবে বলেছেন আমরা দাড়ালে আমাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হবে না।

তিনি আরো বলেন, কুমারখালী-খোকসার মানুষ ভূল করে না। আমি ৩০ থেকে ৩৫ বছর সরাসরি কুমারখালী-খোকসার মানুষের সুখ-দূঃখে জড়িত আছি। যে কারণে কুমারখালী-খোকসার মানুষ দেখিয়ে দিবে। তাছাড়াও আমার কারো সাথে কোন গন্ডগোলে জড়ানোরও কোন প্রয়োজন নাই। শুনতে পাচ্ছি কুমারখালী-খোকসায় বিভিন্ন ভাবে ধমক দেওয়া হচ্ছে, দেখে নেবে, ৭ তারিখের পর হ্যান ত্যান এই ভাবে ধমক দেওয়া হচ্ছে। ভিষণ ভাবে ডিস্টার্ব করা হচ্ছে।

উল্লেখ্য, আবদুর রউফ তিনি ২৩ ফেব্রুয়ারী ২০০৯ সাল থেকে ২৯ নভেম্বর ২০১৩ সাল পর্যন্ত কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আবদুর রউফ দলীয় টিকিট পান এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ৬২ হাজার ১৪৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।