নিজ সংবাদ ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে “টিম সুফি ফারুক” কর্তৃক কুমারখালী ও খোকসা উপজেলায় ইউনিয়ন ভিত্তিক কিরাআত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার (৩১ মার্চ) কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর বালিকা আলিম মাদ্রাসায় কিরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কিরআত প্রতিযোগিতায় গতকাল রবিবার কুমারখালী পৌরসভা, সদকী ও জগন্নাথপুর ইউনিয়নের ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করে। গতকতালের কিরাআত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিরাআত প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর। প্রতিয়োগিতার সার্বিক পরিচালনায় ছিলেন, বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ড. মোঃ আব্দুল মোহাইমেন। এছাড়াও বিচারক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশিষ্ট আলেমগণ। উল্লেখ্য সকল ইউনিয়নের বাছাইকৃতদের সমন্বয়ে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন সেরাদের পুরুষ্কার ও নগদ অর্থ প্রদান করবেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
