কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ১৬৩ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মো. হাসিবুর রহমান ও সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তিন মাস মেয়াদী এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে কুষ্টিয়া কুওয়াতুল ইসলামি কামিল মাদ্রাসা শিক্ষার্থী আব্দুর রহমানকে আহ্বায়ক এবং ঢাকা শহিদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান আলী খান কে সদস্য সচিব করা হয়েছে। এটি দেশের প্রথম উপজেলা কমিটি বলে দাবি পদ প্রাপ্তদের। যুগ্ম আহবায়করা হলেন-কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ফাবিহা ইবনাথ, ভেড়ামারা সরকারি কলেজের ছাত্র আলামিন হোসেন আকাশ,
কুমারখালী সরকারি কলেজের জুবায়ের আহমেদ, সুরাইয়া খাতুন, মো. আকিব হোসাইন ও আলামিন রাজন, কুষ্টিয়া সরকারি কলেজের গোলাম কাওসার, কে এন শাহিন কাদের ও কাজল আহমেদ, কুমারখালী রাগিব হাসান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের রিপন হোসেন, ঢাকা আমেরিকান ইউনিভার্সিটির আকাশ হোসেন। কমিটির অন্যান্য বিশেষ পদের মধ্যে মুখ্য সংগঠক করা হয়েছে কুমারখালী সরকারি কলেজের শিক্ষার্থী নয়ন হোসেন রবিন এবং মুখপাত্র একই কলেজের মাশরাফি ইসলাম তিহা। এসব তথ্য নিশ্চিত করে কুমারখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আলী খান বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্রসমাজের সংগ্রামী চেতনা আরও সুসংগঠিত করার লক্ষ্যে ১৬৩ সদস্য বিশিষ্ট তিন মাস মেয়াদী কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। এটিই দেশের প্রথম উপজেলা কমিটি।
