কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের ইউনুস আলী শেখের ছেলে ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের মেধাবী শিক্ষার্থী নাজমুস সাকিবের (১৭) সন্ধান পেতে সংবাদ সম্মেলন করেছেন পরিবার।
আব্দুর রাজ্জাক ভাই ভাই খাদ্য ভান্ডারের পরিচালক। গতকাল রোববার (৩০ জুন) দুপুরে আব্দুর রাজ্জাক তার বাঁশআড়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, গত ২৭ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে একজন পাওনাদারকে ৫লক্ষ টাকা জনতা ব্যাংক কুমারখালী শাখার মাধ্যমে জমা দেওয়ার উদ্দেশ্যে নাজমুস সাকিব বাড়ি থেকে বের হন। এর পর থেকেই সাকিবের ব্যক্তিগত মোবাইল বন্ধ পাওয়া যায়। সেদিন থেকে এখন পর্যন্ত সাকিব নিখোঁজ।
নিখোঁজের দিনই থানায় সাধারণ ডায়েরী করেছেন সাকিবের পরিবার বলেও জানান। এখন পর্যন্ত সাকিবের কোন খোঁজ মেলেনি। তবে পরিবারের দাবী টাকার জন্যই সাকিবকে গুম করে রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে সাকিবের জীবননাশের সংশয় প্রকাশ করে দ্রুত সাকিবকে জীবিত উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি। সেসময় সাকিবের বাবা আব্দুর রাজ্জাক, মা মোছাঃ রাশিদা বেগন, ছোট চাচা হাসান আলী সাংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি মাই টিভি ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি সোহাগ মাহমুদ, চ্যানেল এস টিভি ও কালবেলা পত্রিকার প্রতিনিধি মনোয়ার হোসেন, বিজয় টিভির প্রতিনিধি তানভীর লিটন,আনন্দ টিভির মোস্তাফিজুর রিগান, আমার সংবাদের মাসুদ রানা, কুষ্টিয়ার খবরের নয়ন শেখ, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি বিজয় সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন। জানতে চাইলে কুমারখালী জনতা ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক বদিউজ্জামান বাবলু জানান, আব্দুর রাজ্জাক একজন ভাল ব্যবসায়ী। নিয়মিত তার ব্যাংকে লেনদেন
করেন তিনি। তবে সেদিন রাজ্জাকের হিসাব নম্বরে কোনো লেনদন হয়নি বা তার ছেলেও ব্যাংকে আসেনি। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন নিখোঁজ ছাত্রের বাবা। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ।
