কুমারখালীতে শ্যালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে শ্যালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (১৭ নভেম্বর) ঢাকা ভাটারা থানা এলাকার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযুক্ত টুটুল বিশ্বাস (৩৫) কে আটক করে। গ্রেফতার মো. টুটুল বিশ্বাস (৩৫) নন্দুলালপুর ইউনিয়নের চড়াইখোল গ্রামের বাবুর বিশ্বাস এর ছেলে। জানা যায়, গত ২৬ শে অক্টোবর শ্যালিকাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে দুলাভাই টুটুল বিশ্বাস। এই ঘটনায় কুমারখালী থানার একটি ধর্ষন চেষ্টার মামলা করেন ভুক্তভোগীর পরিবার।

ঘটনার পর থেকে টুটুল বিশ্বাস পলাতক ছিল। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি দল ঢাকা ভাটারা থেকে ধর্ষন চেষ্টার অভিযোগে অভিযুক্ত টুটুল বিশ্বাস আটক করে পুলিশ হাতে সোপর্দ করে। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।