কুমারখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৫, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়জনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার,

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, বাংলাদেশ তাঁত বোর্ড কুমারখালী শাখার এজিএম মেহেদী হাসান, মাইটিভি উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলার বে-সরকারী হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী সহ অনেকে উপস্থিত ছিলেন।