কুমারখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

কুমারখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) সুকল্যাণ বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, বীর মুক্তিযোদ্ধা মো. চাঁদ আলী, সাংবাদিক জাকের আলী শুভ ও মিজানুর রহমান নয়নসহ প্রমূখ।
সভায় ইউএনও মো. মাহবুবুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকল শহীদ ও বুদ্ধিজীবিদের আত্মত্যাগ মুখে নয়, বুকে ও হৃদয়ে ধারণ ও লালন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’
