কুমারখালীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবসহ গ্রেপ্তার দুই - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবসহ গ্রেপ্তার দুই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়। তারা হলেন-উপজেলার পান্টি ইউনিয়নের জোতভালুকা গ্রামের মৃত বাহের শেখের ছেলে সাজাহান শেখ (৩৮) ও বাগবাড়িয়া গ্রামের সাহেদ খন্দকারের ছেলে সাদ্দাম খন্দকার (৩৬)। পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলায় পান্টি ইউনিয়নের পান্টি বাজার সেতু এলায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজাহান ও সাদ্দামকে আটক করে যৌথবাহিনী।

যার বাজার মূল্য প্রায় এক লাখ ১২ হাজার ৫০০ টাকা। পরে তাদের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি মামলা করে পুলিশ। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, রাতে যৌথবাহিনীর অভিযানে পান্টি সেতু এলাকা থেকে ৩৭৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক মামলায় গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।