কুমারখালী প্রতিনিধি ॥ ” ভরবো মাছে মোদের দেশ গড়ব স্মাট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে কুমারখালী উপজেলার সাংবাদিক ও মাছ চাষীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহমুদুল হাসান।
কুষ্টিয়া কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ উদযাপন উপলক্ষে এই মতবিনিময় সভায় আয়োজন করে উপজেলা মৎস্য অফিস। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিঃ (ভূমি) আমিরুল আরাফাত।
সভায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান সহ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর মৎস্য চাষি, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে ৩১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসুচীর মধ্যে উল্লেখ যোগ্য মানুষকে সচেতন করতে মাইকিং, র্যালী, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষীদের মাঝে পুরুস্কার বিতরন, সাফল্য প্রামাণ্য চিত্র প্রদর্শণ, প্রান্তিক মৎস্য চাষিদের সাথে মতবিসিময় সভা ও উপকরণ বিতরন করা হবে।
