কুমারখালী প্রতিনিধি ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান,
উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, কুমারখালী তাঁতবোর্ডের উপমহাব্যবস্থাপক মেহেদী হাসান প্রমূখ। সভায় দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সভাকক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ সহ নানান কর্মসূচি গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
