মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে সাংগঠনিক জেলা শাখার আয়োজনে। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে উপজেলার সদকী ইউনিয়নের চর আগ্রাকুন্ডা গ্রামে। নারী নির্যাতন, যৌন হয়রানি , ধর্ষন প্রতিরোধ করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ, কুমারখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার সভানেত্রী হোসেন আরা রুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন। মহিলা পরিষদ কুমারখালী শাখার সহ-সভাপতি সাজেদা খাতুন, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক রওশন আরা নীলা, লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন, অর্থ সম্পাদক শামীমা পারভীন, আন্দোলন সম্পাদিকা মেরিনা আক্তার মিনা, সাংবাদিক মোশারফ হোসেন, সাংবাদিক আব্দুল মান্নান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তব্যে বলেন, নারী নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষন, নারীর নেতৃত্ব , কর্মক্ষেত্রে অবদান, নারীর অগ্রগতি, নারীর বঞ্চনা ও বৈষম্যের কথা তুলে ধরেন। অতিথিবৃন্দ বলেন, অধিকার আদায় ও যোগ্যতায় বাংলাদেশের নারীরা অনেক এগিয়েছে, সমাজের বৈষম্য ও সহিংসতা বন্ধ করতে পারলে দেশের উন্নয়ন আরও তরান্বিত হবে। নারীরা তাদের প্রাপ্য অধিকার পাবে, সমাজে মাথা উঁচু করে দাড়াতে পারবে। পরিবার ও সমাজে নারীদের মর্যাদা ফিরে পাবে। নারীকে পরিবারের বোঝা নয় পরিবারের অংশ ভাববে।
উল্লেখ্য, গত ৯ জুন কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের চর আগ্?াকুন্ডা গ্?ামে সৎ বাবার যৌন লালসার শিকার হয় এক ছাত্রী। এই বিষয়ে ছাত্রীর মা বাদী হয়ে কুমারখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই ঘটনায় ছাত্রীর সৎ বাবা মিজানুরকে পুলিশ আটক করে।
