কুমারখালীতে মটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ আহত ৩ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে মটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ আহত ৩

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৬, ২০২৬

মোশাররফ হোসেন ॥ কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নন্দলালপুর ইউনিয়ন পরিষদের সামনে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ ৩ জন আহত। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে নন্দুলালপুর ইউনিয়ন পরিষদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। আহত পথচারী সাগর আহমেদ (৫০), পিতা- সাজেদুল রহমান, গ্রাম- চড়াইখোল, নন্দলালপুর। তার পা ভেঙে গেছে। তার মাথায় আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মটরসাইকেল চালক কুষ্টিয়া সদর উপজেলার আমলাপাড়ার দুলালের ছেলে রাতুল ও তার সহযোগী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দিকে সাগর আহমেদ বাড়িতে যাওয়ার সময়। কুষ্টিয়া মুখি একটি মটরসাইকেল তাকে ধাক্কা দিলে। এতে সাগর রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার একটা পা ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হতে থাকে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।