কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ২২৪ কেজি সৌদি খেজুর প্রদান করা হয়েছে। গতকাল রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দোস্তদার হোসেন, বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক, সাংবাদিক প্রমূখ। এদিকে প্রথমবারের মতো সৌদি খেজুর পেয়ে খুশি প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকরা।
এবিষয়ে দুর্গাপুর দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, খুবই স্বচ্ছতার সহিত সৌদি খেজুর বিতরণ করা হয়েছে। প্রথমবারের মতো খেজুর পেয়ে খুব আন্দিত। সঠিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, উপজেলার জন্য মোট ২৮ কার্টুনে ২২৪ প্যাকেটে ২২৪ কেজি সৌদি খেজুর বরাদ্দ পাওয়া গেছে। যা স্বচ্ছতার ভিত্তিতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং সঠিকভাবে বিতরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
