কুমারখালীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৩, ২০২৬

মোশারফ হোসেন ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পান্টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) পান্টি ইউনিয়নের পান্টি গার্লস হাইস্কুল মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কুমারখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমারখালী পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন।

বক্তারা বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসে সব ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি জোরদার এবং দেশের কল্যাণে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। এসময় তাঁরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক ও নিম্নআয়ের মানুষের সহায়তায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর মতো জনকল্যাণমুখী উদ্যোগের কথাও উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ, যদুবয়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথি ও নেতাকর্মীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।