কুমারখালীতে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৬

মোশাররফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আল-আরাফাহ ইসলামী ইসলামী ব্যাংক। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টার সময় প্রতিবন্ধী সংগঠনের আয়োজনে আল- আরাফাহ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সার্বিক সহযোগিতায়। কুমারখালী খয়ের চারা গ্রামের প্রতিবন্ধী সংগঠনের কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার বিশ্বাস,

কুমারখালী সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার, আলিফ হোসেন, সংগঠনের সদস্য হাসান আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এই সময় প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকেরা বলেন, দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে কুমারখালী প্রতিবন্ধী সংগঠন ও আল- আরাফাহ ইসলামী ব্যাংক সর্বদা মানুষের পাশে থেকে সব ধরণের সহায়তা প্রদান করে আসছে। তারি অংশ হিসেবে প্রায় অর্ধশতাধিক অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।