কুমারখালীতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মান্নান খান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মান্নান খান 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৩, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান এর  আনারস মার্কা প্রতীকের নির্বাচনী   প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। গতকাল রবিবার সারাদিন ব্যাপি কুমারখালী উপজেলার সদকী ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন এলাকার ভোটারদের সাথে মতবিনিময় ও আনারস মার্কা প্রতিকে ভোট প্রার্থনা করে। এই সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খান, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, কুমারখালী উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, আওয়ামীলীগ নেতা ডাঃ তামিম খান সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রচারণা  উপলক্ষে  পৌর ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ছোট – ছোট মিছিল নিয়ে আনে  নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা। তারা উপজেলা নির্বাচনে আনারস মার্কায় ভোট দিয়ে ২১ মে  তারিখে আব্দুল মান্নান খান কে জয়লাভ করানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় শ’ শ’ নেতাকর্মী আনারস মার্কার শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে চারপাশ।