কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচন পরবর্তীতে পূর্বশত্রুতার জেরে একাধিক বাড়িতে হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রায় ১০ ঘন্টা পর লুটের মালামাল উদ্ধার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ থানা পুলিশ। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে এবং একই দিনে মালামাল উদ্ধার করা হয়।
ভুক্তভোগী জিন্দার শিকদার সহ একাধিক ব্যক্তি জানান, নির্বাচনের ১ দিন পর পূর্বশত্রুতার জেরে গতকাল শনিবার ভোর ৬ টার দিকে আদায় প্রামানিকের নেতৃত্বে রাজীব, ইমরান, শহীদ ও রশিদ সহ প্রায় শতাধিক লোকজন দেশীয় অস্ত্র সহ অতর্কিত তাদের ১০ টি বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুরসহ গবাদি পশু ভ্যান, স্বর্ণালংকার, ঘরের আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।
পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে শনিবার বিকেলে লুটের মালামাল উদ্ধার করে তাদেরকে ফিরিয়ে দিয়েছেন বলে জানান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার সন্ধ্যায় এক একজনকে মারধরের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে আক্রমণের চেষ্টা তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে বাধা সৃষ্টি করা হয়। এবং গতকাল শনিবার ভোড়ে আহত ব্যক্তির লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্টেট ও অতিরিক্ত পুলিশ সুপার সহ আমরা একটা অভিযান চালিয়ে ৫ টি গরু, ৭ টি ছাগল এবং দুইটা ভ্যান উদ্ধার করি।
