কুমারখালীতে পরকীয়ার সন্দেহে স্বপন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে পরকীয়ার সন্দেহে স্বপন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৮, ২০২৩

কুষ্টিয়ার কুমারখালীতে পরকীয়ার সন্দেহে স্বপন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার গভীর রাতে পৌর ৮ নং ওয়ার্ড তেবাড়িয়া গ্ৰামে আসাদের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত স্বপন শেখ (২৭) চুয়াডাঙ্গা জেলার শ্রীপুর বয়ালে গ্ৰামের আব্দুর রশিদ এর ছেলে ও সুমি খাতুন (২৪) কুমারখালী তেবাড়িয়া গ্ৰামের আসাদের স্ত্রী বলে জানা যায়।

কুমারখালীতে পরকীয়ার সন্দেহে স্বপন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমারখালীতে পরকীয়ার সন্দেহে স্বপন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমারখালীতে পরকীয়ার সন্দেহে স্বপন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

জানা যায়, সুমির সঙ্গে তার চাচাতো ভাই স্বপ্নের দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে যার কারণে। মঙ্গলবার গভীর রাতে চাচাতো বোন সুমির সঙ্গে দেখা করতে তার বাসাতে গেছে। সুমির শশুর বাড়ির লোকজন স্বপন কে পিটিয়ে হত্যা করেছে বলে জানা যায়।

বুধবার সকালে কুমারখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এই ঘটনার পর থেকে সুমির শশুর বাড়ির লোকজন পালাতোক রয়েছে।নিহত স্বপনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার শ্রীপুর বুয়ালে গ্ৰামে। তিনি এক বালু ব্যবসায়ী বলে জানা গেছে।

নিহতের বাবা রশিদ বলেন, সুমি আমার মেয়েকে ফোন করে ডেকে এনে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমার ছেলের সঙ্গে সম্পর্ক ছিল সুমির। যারা হত্যার সঙ্গে জড়িত তাদের ফাঁসি চাই।

কুমারখালীতে পরকীয়ার সন্দেহে স্বপন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

এই বিষয়ে সুমির সঙ্গে কথা হলে তিনি বলেন, তার চাচাতো ভাই স্বপন মঙ্গলবার গভীর রাতে আমার শশুর বাড়িতে এসে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এই সময় শশুর বাড়ির লোকজন ও এলাকাবাসী গণপিটুনিতে দিলে স্বপন মারা গেছে। এর আগেও দুই বার স্বপন আমার এই বাড়িতে এসে হুমকি দিয়েছিল। আমাকে নাকি স্বপন পছন্দ করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।যে বাড়িতে লাশ পাওয়া গেছে সেই বাড়ির সবাই পালাতোক রয়েছে।