মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এন আই আনছার ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এনআই আনসার ফাউন্ডেশন এর উদ্যোগে পৌরসভার আমতলা ও ঝাউতলা এলাকায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, প্রাণ ড্রিংকিং ওয়াটার, অল টাইমের ব্রেড, কেকসহ বিভিন্ন বেকারি পণ্য।
এই সময় উপস্থিত ছিলেন, এন,আই আনছার ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট জাকারিয়া আনসার মিলন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই মাখন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুল মোমেন, সহ সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক খোকন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তারেক শিপন। কুমারখালী পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে ১ হাজার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জাকারিয়া আনছার মিলন বলেন, দৈনন্দিন নানাবিধ ব্যস্ততার কারণে অনেক রোজাদারকে ইফতারের মুহুর্তে সড়কে কাটাতে হচ্ছে। এ সময়ে রোজাদারদের স্বস্তি দিতে কুমারখালী পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি”।
