কুমারখালীতে পথচারীদের মাঝে টুপি ও শরবত বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে পথচারীদের মাঝে টুপি ও শরবত বিতরণ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩০, ২০২৪

নিজস্ব প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে চলমান তীব্র তাপদাহে পথচারীদের  স্বস্তি দিতে  বিনামূল্যে টুপি ও শরবত বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৯ ্ওপ্রিল) দুপুরে সেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে উপজেলার বাস স্ট্যান্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুর ইসলাম চপল, প্রভাষক জিল্লুর রহমান মধু, কবি ও ছড়াকার সোহেল আমিন বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকর লিটন বিন আব্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য সেচ্ছাসেবী সংগঠনটি ২০১২ সাল থেকে কুষ্টিয়াসহ সারাদেশে অসহায় ও দুস্থ্য মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এই গরমে টুপি ও শরবত বিতরনকে সাধুবাদ জানিয়েছে সাধারন মানুষ।