মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে ঈদ কে সামনে রেখে সড়ক কে নিরাপদ রাখতে এবং উঠতি বয়সের যুবকদের মধ্যে সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা দেখা যায়। এব্যাপারে আইনশৃঙ্খলা মিটিং এধরনের অপরাধ প্রবণতা রোধ আইনী ব্যবস্থার ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় মোটরসাইকেল ব্যবহারে বৈধ কাগজপত্র ও সরকারি নিয়মনীতিতে আনতে কুমারখালী পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রবিবার (৭ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত । সড়ক পরিবহণ আইন ২০১৮ মোতাবেক ৬ জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। নিবার্হী মেজিস্ট্রেট আমিরুল আরাফাত বলেন, ঈদ কে সামনে রেখে সড়ককে নিরাপদ করার উদ্দেশ্যে। মটরসাইকেল ব্যবহার করীদের হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে ৬ জন কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন থানা পুলিশ ও ভূমি কার্যালয়ের স্টাফরা।
