কুমারখালীতে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীর সদকী ইউনিয়নের গোপালপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। একই গ্রামের মৃত্যু নিরঞ্জন সরকার এর ছেলে নারায়ণ সরকার এর বিরুদ্ধে। জানা যায়, গত (২৮ অক্টোবর) গোপালপুর মৌজার ৪৪১ ও ৪৪৪ নং দাগের বিজয় গোবিন্দ কর এর ৪৪ শতাংশ জায়গায় একটি পুকুর রয়েছে। এর মধ্যে ১১ শতাংশ ৫০ পয়েন্ট পুকুরের জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আর, এস খতিয়ান   ৪৪৪-২৩ শতাংশ ৪৪১-২১ শতাংশ জমি এর মধ্যে কিছু জমি ১৯৭৪ সালে ৪৫ নং আইনের বাংলাদেশ সরকার নামে রেকর্ড হয় ভুলবশত এবং হেমলাল সরকার ও  গুগলা সুন্দরী নামে বাকি জমি রেকর্ড হয়। রেকর্ড সংশোধনী জন্য এরি মধ্যে বিজয় কর কোর্টে মামলা করেছে।

সেই সঙ্গে পূর্ব পুরুষের সম্পত্তি বিজয় গোবিন্দ কররা ভোগদখল করে আসছে। কিন্তু নারায়ন সরকার তাদের পৈত্রিক সম্পত্তি বলে দখলের চেষ্টা করছে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। জমির মালিক দাবিদার নারায়ণ সরকার বলেন, আমার কাকা হেমলাল এর সম্পত্তি এটা তিনি মারা যাওয়ার পর আমরা জানতে পারি তার নামে সম্পতি আছে। সেই কারণে আমরা এই জায়গা দাবি করছি। তাদের বলেছি কাগজ দেখাতে কিন্তু তারা তা দেখাননি। জমির মালিক বিজয় গোবিন্দ কর জানান, প্রায় ১৫০ বছর ধরে আমাদের দখলে রয়েছে এই জায়গাটি। হঠাৎ করে ২৮ অক্টোবর সকালে তারা স্থানীয় বেশকিছু লোকজন নিয়ে এসে।

পুকুরের চারপাশ বাঁশের সঙ্গে লাল পতাকা গেড়ে দখল করে। এই জায়গা নিয়ে কোর্টে মামলা চলাকালে তারা কি করে এমন কাজ করে আমার মাথায় আসেনা। স্থানীয় মেম্বার রাজ্জাক বলেন, আমি এলাকার প্রতিনিধি হিসেবে ওখানে গিয়েছিলাম। কারো সম্পত্তি দখলের জন্য না। পুকুরটি নিয়ে মামলা চলাকালে দখল করার প্রশ্নই আসে না। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।