মোশারফ হোসেন \\ কুষ্টিয়া কুমারখালীতে জেলা পরিষদের অর্থায়নে ৪২ টি প্রতিষ্ঠানে প্রায় ৭০ লাখ টাকার বরাদ্দ পত্র বিতরণ করা হয়েছে। গতকাল (২৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে কুমারখালী ডাক বাংলো চত্বরে জেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের এডিপি ও রাজস্ব তহবিলের অর্থ দ্বারা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমুলক প্রকল্পের বরাদ্দ পত্র বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, জেলা পরিষদ সদস্য মোঃ সেলিম হক, কুমারখালী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল রাজ্জাক খান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, আওয়ামীলীগ নেতা জাকারিয়া খান জেমস, প্রমুখ।
