কুমারখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৭, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। গতকাল রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত র‌্যালিটি আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিকাইল ইসলাম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, এই সময়  বিভিন্ন, ইউনিয়নের সচিব, উদ্যোক্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।