কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে চার তলা বিশিষ্ট শহীদ আবরার ফাহাদ একাডেমী ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।
অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ, সোন্দাহ্ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক তোফাজ্জেল হোসেন, মোফাজ্জেল হোসেন আব্দুল কাদের, আব্দুর রউফ, সোন্দাহ্ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কামরুল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চার তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়। পরবর্তীতে দোয়া অনুষ্ঠিত হয়। ৪তলা বিশিষ্ট এই ভবন নির্মাণের মধ্যে দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের বহু বছরের স্বপ্ন পূরন হতে চলেছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির সদ্যসাবেক সভাপতি ও কুষ্টিয়া পলিটেকনিক্যালের ছাত্রদল প্যানেলের সাবেক জিএস কামরুল হোসেনের সার্বিক প্রচেষ্টায় সরকার থেকে এই বরাদ্দ আনায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকগণ।
এছাড়াও কামরুল হোসেন সভাপতি হবার পর বিদ্যালয়ের ১বিঘা জমি ক্রয়সহ রেষ্ট্রি, শিক্ষারমান উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ হয়েছে। আর নতুন এই ভবনটি আবরার ফাহাদের নামে হওয়াতে আনান্দ প্রকাশ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এই ভবনের মধ্য দিয়ে যুগের পর যুগ সকল শিক্ষার্থীদের মনে আরো গাড়ো হয়ে থাকবে আমাদের আবরার আমাদের ভারত বিরোধী আন্দোলনের প্রথম শহীদ।
