কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ সহ মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহীম ভান্ডারী নামে একজন আটক করে হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৮ টার সময় কুমারখালী শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহীম ভান্ডারী শিলাইদহ জাহেদপুর গ্রামের ফজলুল শেখের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ ইব্রাহীম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যলয়ের পরিদর্শন বেলাল হোসেন বলেন , গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি গাঁজাসহ সহ মাদক ব্যবসায়ী ইব্রাহীম কে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
