কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর উত্তর ভবানীপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নন্দলালপুর ইউনিয়নের উত্তর ভবানীপুরে ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন কুষ্টিয়া-৪ ( কুমারখালী-খোকসা) আসনের মনোনীত প্রার্থী আনোয়ার খান। জানা যায়, সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে উত্তর ভবানীপুরে বৈদ্যুতিক সট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৫টি পরিবারের বসত ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।
প্রায় ২ মাস অতিবাহীত হলেও সম্পূর্ণভাবে বসত ঘর নির্মান করতে না সক্ষম না হলে গতকাল শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া-৪ আসনের মনোনীত প্রার্থী ৫টি পরিবারকে ১৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক, আমজাদ হোসেন, মাওলানা মাহমুদুল হাসান মুফতি আলী আহমদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
