কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং বর্তমান সরকারের উন্নয়ন প্রচারের লক্ষ্যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে দুর্গাপুর এলাকার কাজীপাড়া মোড়ে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীলের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব শামসুজ্জামান অরুন। পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ ও সহ সভাপতি এস এম রফিক, কাউন্সিলর শাহিনুজ্জানসহ আওয়ামী লীগ ও সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর একাংশ উপস্থিত ছিলেন।
