কামারুল আরেফিন এমপির সাথে অতিরিক্ত সচিব টিপু সুলতানের বিজয়ের শুভেচ্ছা বিনিময় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কামারুল আরেফিন এমপির সাথে অতিরিক্ত সচিব টিপু সুলতানের বিজয়ের শুভেচ্ছা বিনিময়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২৪

কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন এমপির সাথে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মিরপুরের আটিগ্রামের কৃতি সন্তান টিপু সুলতান।

কামারুল আরেফিন এমপির সাথে অতিরিক্ত সচিব টিপু সুলতানের বিজয়ের শুভেচ্ছা বিনিময়

শনিবার (১৩ জানুয়ারী) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে জিয়া রোড সংলগ্ন আলহাজ্ব কামারুল আরেফিনের নিজ বাসভবনে এ বিজয়ের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সঞ্চয়, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ।