কামারুল আরেফিনকে ভেড়ামারা উপজেলা আ.লীগের সমর্থন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কামারুল আরেফিনকে ভেড়ামারা উপজেলা আ.লীগের সমর্থন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৩০, ২০২৩
কামারুল আরেফিনকে ভেড়ামারা উপজেলা আ.লীগের সমর্থন

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ভেড়ামারায় ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মিদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন।

কামারুল আরেফিনকে ভেড়ামারা উপজেলা আ.লীগের সমর্থন

কামারুল আরেফিনকে ভেড়ামারা উপজেলা আ.লীগের সমর্থন

কামারুল আরেফিনকে ভেড়ামারা উপজেলা আ.লীগের সমর্থন

উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় ভোড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম চুনু ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভোড়ামারা পৌরসভার সাবেক মেয়র শামিমুল ইসলাম ছানা, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা।

‘এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সভাপতি আহাদুজ্জামান রানা এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাধন সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতা কর্মিরা।

মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভোড়ামারা পৌরসভার সাবেক মেয়র শামিমুল ইসলাম ছানা বলেন, আমাদের প্রার্থী বৃহঃবার, ৩০ নভেম্বর বিকেল তিনটায় ভেড়ামারা উপজেলা পরিষদে মনোনয়ন পত্র দাখিল করবেন, বিকেল তিনটার সময় উপজেলা চত্ত্বরে সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হলো সাজ সাজ রবে উপস্থিত থাকার জন্য।

আজ থেকে, এই মুহুর্ত থেকে কামারুল আরেফিন আমাদের প্রার্থী। আগামী ৭ তারিখে প্রার্থীকে বিজয়ী না করে আওয়ামীলীগের কোন নেতা কর্মি ঘরে ফিরে যাবে না।

মতবিনিময় সভায় কামারুল আরেফিন বলেন, মিরপুর ভোড়ামারায় মানুষের গণজোয়ার আছে। আমাদের দলের নেতা কর্মিরা সেই গণজোয়ারকে অনুধাবন করে আমাকে সমর্থন জানিয়েছেন। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে আমাদের দীর্ঘ দিনের শরীকদল জাসদের হাসানুল হক ইনু যিনি আমাদের সাথে ছিলো এবং উনি নিজেকে ২০ পয়সা দাবী করতো, আর আমরা ৮০ পয়সা। জননেত্রেী শেখ হাসিনার অর্শিবাদে আমরা ঐ ২০ পয়সা পূরণ করে নিজেরাই এক টাকা হবো। আমাদের আর ধার করা কোন লোকের প্রয়োজন হবে না। আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণের কাজ করতে চাই, উন্নয়ন করতে চাই। সন্ত্রাস, খুন, মার্ডার এমনকি জাসদ গণবাহিনী আমরা পরিত্যাগ করতে চাই, যাতে আমাদের এই এলাকার মানুষ আর কোনদিন সন্ত্রাস কবলিত না হয়। আমি জননেত্রী শেখ হাসিনার সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই।

উল্লেখ্য, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ’র সভাপতি ও মিরপুর-ভেড়ামারা আসানের বর্তমান সংসদ সদস্য হাসানুল হক ইনুর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করবেন। গত মঙ্গলবার (২৮ নভেম্বর) তিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র নিকট উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে পদতাগ পত্র জমা দেন।