কুষ্টিয়া পৌরসভার আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মহাপ্রয়াণ দিবসে আলোচনা সভা ও সঙ্গীতায়োজন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌরসভার আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মহাপ্রয়াণ দিবসে আলোচনা সভা ও সঙ্গীতায়োজন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৭, ২০২৩
কুষ্টিয়া পৌরসভার আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মহাপ্রয়াণ দিবসে আলোচনা সভা ও সঙ্গীতায়োজন

কুষ্টিয়া পৌরসভার আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মহাপ্রয়াণ দিবসে উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভার মজিবর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও সঙ্গীতায়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী সভাপতি হিসেবে থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে তিনি ঢাকা’তে থাকায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে অনুষ্ঠান পরিচালনা করা হয়।

কুষ্টিয়া পৌরসভার আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মহাপ্রয়াণ দিবসে আলোচনা সভা ও সঙ্গীতায়োজন

কুষ্টিয়া পৌরসভার আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মহাপ্রয়াণ দিবসে আলোচনা সভা ও সঙ্গীতায়োজন

কুষ্টিয়া পৌরসভার আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মহাপ্রয়াণ দিবসে আলোচনা সভা ও সঙ্গীতায়োজন

আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য সাহিত্যনুরাগী প্রাবন্ধিক ও গবেষক এ্যাডঃ লালিম হক, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মূর্শেদ রতন সহ শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অশোক সাহা প্রমুখ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এসময় আলোচকরা বলেন- রবীন্দ্রনাথের কবিতা ও গান মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। রবীন্দ্রনাথের লেখায় “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে”, “উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই”, এই কথাগুলো আমাদের ছয় দফা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে অনেক শক্তি ও সাহস জুগিয়েছিল।

তারা আরও বলেন, আমাদের দেশের জাতীয় সংগীত তাঁরই লেখা। এছাড়া বিশ্বের আরও দুটি দেশের জাতীয় সংগীত তাঁর লেখা। রবীন্দ্রনাথ এমন প্রতিভার অধিকারী ছিলেন মানব জীবনের সব বিষয়ের কথা বলে গেছেন। রবীন্দ্রনাথ শুধু কবি, সাহিত্যিক ও দার্শনিকই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ কর্মী, সমাজ সংস্কারক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছবি আঁকতেন, ইন্ডাষ্ট্রিজ ও কৃষকের জন্য ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নোবেল পুরষ্কারের টাকা দিয়ে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য অনেক কাজ করে গেছেন। তাই আমাদের জীবনের সাথে তার কথাগুলো যদি এক করতে না পারি, তাহলে আমাদের জীবন বৃথা। রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টিকর্ম দিয়ে মানুষের ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তুলেছেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাল।

আলোচনা সভা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন: