ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে খোকসায় বিক্ষোভ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে খোকসায় বিক্ষোভ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২০, ২০২৫

পুলক সরকার ॥ কুষ্টিয়ার খোকসায় জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াই টায় আপামর বিপ্লবী ছাত্র জনতার আয়োজনে খোকসা-জানিপুর পাইলট মাঠে গায়েবানা জানাজা শেষে দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে বাস স্টান্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা ও পথসভায় সভাপতিত্ব করেন, মোঃ আরিফুল ইসলাম এবং পরিচালনা করেন, হাঃ আঃ আলিম।

জানাজায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, ইসলামি আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার সভাপতি মো: আনোয়ার হোসেন খাঁন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খোকসা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি সাইফুর রহমান, খোকসা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, খোকসা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো: রিপন হোসেন প্রমুখ। পথসভায় বক্তব্য রাখেন, মোঃ বিপ্লব হোসেন, রাতুল মাহমুদ রওনক, বাশার, রুহুল আমিন, কামরুল ইসলাম, আশরাফুল ইসলাম সাগর, হাঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।