ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে কুষ্টিয়া আইনজীবী সমিতির আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে কুষ্টিয়া আইনজীবী সমিতির আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৮, ২০২৪

নিজ সংবাদ \\ গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৩ টায় জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়ার উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ্যাড. হারুন অর রশিদ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এর সভাপতিত্বে এবং এ্যাড. শেখ মো: আবু সাঈদ সাধারণ সম্পাদক এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ.স.ম আখতারুজ্জামান মাসুম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ সরকারি কৌসুলি, এ্যাড. অনুপ কুমার নন্দী সাবেক সভাপতি ও বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, এ্যাড. তানজিলুর রহমান এনাম কুষ্টিয়া আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি, এ্যাড. মো: আশরাফ হোসেন বিজ্ঞ অতিরিক্ত সরকারি কৌসুলি, এ্যাড. গোলাম মওলা ও এ্যাড. সুব্রত চক্রবর্তী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর,  এ্যাড.  মনোয়ারুল ইসলাম মনিরুল কুষ্টিয়া আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, এ্যাড. ইমরান হোসেন দোলন সাবেক জুনিয়র সদস্য ও এ.পি.পি । অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ৭ই মার্চে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ.স.ম আখতারুজ্জামান মাসুম উক্ত দিনে মহাসমাবেশে অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শী হিসেবে অভিজ্ঞতা বর্ণনা করেন। আলোচনা সভায় কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা এ শব্দটি কি করে আমাদের হলো’ শীর্ষক কবিতাটি আবৃত্তি করেন এ.জি.পি এ্যাড. নাজমুন নাহার  কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাড. সোহেলী পারভীন ঝুমুর কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক ও আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের সিনিয়র সদস্য। আলোচনা সভা শেষে স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন এ্যাড. আকরাম হোসেন দুলাল সাবেক নারী ও শিশু আদালতের বিজ্ঞ পি.পি এবং এ্যাড. শংকর মজুমদার আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ব্লাষ্টের সমন্বয়কারী, এ্যাড. মুজাহিদ হোসেন মিঠু দুদকের পাবলিক প্রসিকিউটর, এ্যাড. এ.এস.এম আসাদুজ্জামান মামুন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, এ্যাড. আলিমুজ্জামান রাজু, এ্যাড. শহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, এ্যাড. মো: হাফিজুর রহমান হাফিজ ও এ.পি.পি এ্যাড. মারুফ বিল­াফ, এ্যাড. আবুল হাশিম কোষাধ্যক্ষ, এ্যাড. তোফাজ্জেল হোসেন সাবেক কোষাধ্যক্ষ, এ্যাড. সেলিম সোহরাব খান এ.পি.পি, এ্যাড. প্রদীপ বাগচী এ.পি.পি, মাহবুব রশিদ খান এ.পি.পি, এ্যাড. আইনাল হক এ.পি.পি, মখলেসুর রহমান পিন্টু কুষ্টিয়া আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক, এ.জি.পি এ্যাড. মোনালিছা খাতুন সাবেক জুনিয়র সদস্য ও সৌমিত্রা বিশ্বাস এ.পি.পি এ্যাড. । এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাড. রুবিনা আক্তার আদর, এ্যাড. সাইদুজ্জামান রানা, এ্যাড. রুপালী খাতুন, এ্যাড. সানোয়ারা খাতুন সানু, এ্যাড. তোজাম্মেল হোসেন, এ্যাড. শহিদুল ইসলাম কাজল, এ্যাড. আশরাফুজ্জামান সুমন, এ্যাড. মো: আখতারুল হক, এ্যাড. লুতফর রহমান, এ্যাড. মিজানুর রহমান ঝন্টু, এ্যাড. মাহমুদুল ইসলাম সুমন, আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের সদস্য সচিব এ্যাড. মোঃ মুহাইমিনুর রহমান পলল সহ প্রমুখ।