কুমারখালী প্রতিনিধি ॥ আরাফাত রহমান কোকো তিনি জিয়া পরিবারের চাইতেও’ তার বড় পরিচয় তিনি ক্রিয়াবিদ ছিলেন । বাংলাদেশের ক্রিকেট বিশ্ব মানের উন্নতির পেছনে আরাফাত রহমান কোকোর বিশাল অবদান ছিল। খুব বাজে রাজনৈতিক পরিবেশের কারণে আরাফাত রহমান কোকোকে বিদেশের মাটিতে বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করেতে হয়েছে। খেলাধুলা কিশোরদেরকে শারীরিক ও মানসিক শান্তি যোগায়। যুব সমাজকে খেলা ধুলা মাদক থেকে দূরে রাখে। ঐক্যেই আমাদের বড় শক্তি।
কুষ্টিয়ায় খোকসা উপজেলার মরহুম আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধন কালে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এই কথা বলেন । গতকাল সোমবার (৩০ মার্চ) বিকেলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর যুবসংঘ মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩০ মার্চ) খোকসা জানিপুর – কমলাপুর যুবসংঘের আয়োজনে ফাইনাল খেলায় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন কুমারখালী স্বপ্নভূমি ফুটবল একাডেমি একাদশ ও মিরপুর পোড়াদহ কমল খেলাঘর একাদশ। খেলার শুরুতে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ৮ দল বিশিষ্ট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
খোকসা পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. রিপনের সহযোগিতায় ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে দূরদূরান্ত থেকে আসা হাজারো ফুটবল প্রেমিরা ভিড় করেন খেলার মাঠে। খোকসা জানিপুর-কমলাপুর যুবসংঘ লাইব্রেরির সভাপতি মো. আরমান হোসেনের সভাপতিত্বে এ ফাইনাল খেলার অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
খোকসা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মুহা. আনিস-উজ-জামান, কুষ্টিয়া শহর বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপি’র সাবেক সাংগাঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জাহিদ, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মো. মেজবাহুর রহমান পিন্টু, খোকসা থানা বিএনপি’র সদস্য সচিব নাফিজ আহমেদ রাজু খান। ফাইনাল খেলায় স্বপ্নভূমি ফুটবল একাডেমি একাদশ ও মিরপুর পোড়াদহ কমল খেলাঘর একাদশ একে অপরের প্রতিদন্দ্বীতা করে।
খেলায় কুমারখালী স্বপ্নভূমি ফুটবল একাডেমিকে তিন গোলে পরাজিত করে মিরপুর পোড়াদহ কমল খেলাঘর একাদশ বিজয়ী হয়। পরে বিজয়ী দল ও রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ফাইনাল খেলা দেখতে মাঠে উৎসবের আমেজ সৃষ্টি হয়। সমর্থকরা দলকে উৎসাহ দিতে ব্যানার, পোস্টার, পতাকা ও ঢাক-ঢোল নিয়ে মাঠে এসেছিল। আয়োজকরা বলেন,ফাইনালের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন নিয়মিত হলে যুব সমাজ মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং এলাকায় নতুন প্রজন্মের ফুটবল প্রতিভা গড়ে উঠবে।
